ব্রেকিং নিউজ
বারহাট্টায় ১ হাজার ৫০ কৃষকের মুখে হাসি, বিনামূল্যে পেলেন সরিষার বীজ ও সার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, দেড় লাখ টাকার মাদকসহ অবৈধ পণ্য জব্দ সুনামগঞ্জে সাংবাদিকদের নতুন সংগঠন, ২৫ সদস্যের সদর প্রেসক্লাব কমিটি গঠন রংপুর পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলা, এনডিইএ নেতার তীব্র নিন্দা ও প্রতিবাদ পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও গুলিবর্ষণ, আহত ৫ পঞ্চগড়ে রাত ও সকালের বৃষ্টিতে কাটা ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা
×

শংকর চন্দ্র সরকার-নেত্রকোনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৫/১১/২০২৬, ১১:২০:৫০ PM

বারহাট্টায় ১ হাজার ৫০ কৃষকের মুখে হাসি, বিনামূল্যে পেলেন সরিষার বীজ ও সার

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ১ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সময়মতো কৃষি প্রণোদনা পেয়ে খুশি উপকারভোগী কৃষকরা। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগে উপজেলায় সরিষার আবাদ বৃদ্ধি পাবে এবং ভোজ্যতেলের উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ১ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সময়মতো কৃষি প্রণোদনা পেয়ে খুশি উপকারভোগী কৃষকরা। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগে উপজেলায় সরিষার আবাদ বৃদ্ধি পাবে এবং ভোজ্যতেলের উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রত্যেক কৃষক মোট ২১ কেজি কৃষি উপকরণ পাচ্ছেন।এ কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৫০ জন কৃষকের মধ্যে মোট ১ হাজার ৫০ কেজি (১.০৫ মেট্রিক টন) সরিষার বীজ এবং ২১ হাজার কেজি (২১ মেট্রিক টন) রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ১০ হাজার ৫০০ কেজি ডিএপি ও ১০ হাজার ৫০০ কেজি এমওপি সার রয়েছে। সব মিলিয়ে বিতরণ করা হচ্ছে ২২ হাজার ৫০ কেজি কৃষি উপকরণ।



বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নাজমুল হাসান খানসহ উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সঠিক সময়ে মানসম্মত বীজ ও সার হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বারহাট্টার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। কৃষি সংশ্লিষ্টদের মতে, সরকারি এ প্রণোদনা সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি দেশে ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় উপকারভোগী কৃষক ও স্থানীয় সচেতন মহল কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বারহাট্টা উপজেলা কৃষি অফিসের এ উদ্যোগকে স্বাগত জানান।